২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে খালেদার মনোনয়নপত্র জমা

ফেনী-১ আসনে (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র রোববার জমা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 09:03 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ফেনী, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী-১ আসনে (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র রোববার জমা দেওয়া হয়েছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর দপ্তরে ওই মনোনয়নপত্র জমা দেন খালেদার ছোট ভাই সাঈদ এস্কান্দার। স্থানীয় বিএনপি নেতারাও ওই সময় তার সঙ্গে ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাঈদ এস্কান্দার এ আসনের সাবেক সাংসদ। খালেদা জিয়া পৈত্রিক এলাকা ফেনী ছাড়াও স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এলাকা বগুড়ার দুটি আসনে প্রার্থী হচ্ছেন। এদিকে ফেনী-২ (সদর-দাগণভূঞা) আসনের বিএনপি প্রার্থী জয়নাল আবেদিন (ভিপি জয়নাল) এবং ফেনী-৩ (সোনাগাজী) আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেনও রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের রোববারই শেষ দিন। ২০০১ সালের নির্বাচনে ফেনীর তিনটি আসনেই বিএনপি জয়ী হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.