২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ১৬৫টি ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ

নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি সংসদীয় আসনের ১৬৫টি কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ভোলা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি সংসদীয় আসনের ১৬৫টি কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসন্ন নির্বাচনে ভোলার চারটি আসনের ৩৭০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৬৫টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ভোলা-১ (সদর) আসনের ৫৪টি, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) এর ৩৫টি, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) এর ১৯টি এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ৫৭টি। তিনি বলেন, "গত নির্বচনের তুলনায় এ বছর ওই কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা ভাবছি। এছাড়া ওই সব কেন্দ্রে গোয়েন্দা সংস্থারও ব্যাপক নজরদারি রয়েছে।" হাসানুজ্জামান জানান, জেলার চারটি আসনে এবার ভোটার সংখ্যা নয় লাখ ৪১ হাজার ৩৯৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.