২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যবেক্ষণ সংস্থার ব্যাপারে আপত্তির শুনানি শুরু

নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধনের আবেদনকারী সংস্থাগুলোর মধ্যে যাদের ব্যাপারে আপত্তি এসেছে- তাদের নিয়ে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধনের আবেদনকারী সংস্থাগুলোর মধ্যে যাদের ব্যাপারে আপত্তি এসেছে- তাদের নিয়ে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান জানান, রোববার প্রথম দিনে সাতটি সংস্থার শুনানি হয়েছে। সোমবার বাকি সংস্থাগুলোর শুনানি শেষে ইসি সিদ্ধান্ত জানাবে। প্রথম দিনের শুনানিতে অংশ নেওয়া সংস্থাগুলো হলো