২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে যোগ দিলেন সাবেক ২৫ সেনা কর্মকর্তা

সামরিক বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা রোববার বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল খালেকের নেতৃত্বে এই সাবেক সেনা কর্মকর্তারা রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং দলে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা রোববার বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল খালেকের নেতৃত্বে এই সাবেক সেনা কর্মকর্তারা রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং দলে যোগ দেন। খালেদা জিয়া তাদের অভিনন্দন জানান এবং বিএনপিকে শক্তিশালী করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। যোগ দেওয়া সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে ছিলেন- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দীন সারওয়ার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দীন আহমেদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এএইচ এম রুহুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম বদিউর রহমান, অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল লতিফ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. শহীদুল্লাহ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকী প্রমুখ। এ সময় বিএনপি নেতাদের মধ্যে সাবেক সেনাপ্রধান মাহাবুবুর রহমান, সাবেক বিমান বাহিনী প্রধান আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ, এম হামিদুল্লাহ ও শরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/২১০১ঘ.