২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরের দুর্নীতির দুই মামলা চার সপ্তাহ স্থগিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলা চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলা চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের করা এ দুই মামলা কেন বাতিল করা হবে না তা জানাতে সরকারের প্রতি রুলও জারি করেছে আদালত। বিচারপতি মুজাম্মিল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। দুদকের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম গত বছরের ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা দুটি করেছিলেন। এতে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থাকার সময়ে ওবায়দুল কাদের জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালকের মাধ্যমে ৪৭ ও ৫৭ লাখ টাকা ঘুষ নেন। রোববার আদালতে ওবায়দুল কাদেরের পক্ষে শুনানি করেন মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়মিন নেওয়াজ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯৩৭ঘ.