২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের নতুন তারিখের অপেক্ষা

নির্বাচন কমিশন (ইসি) রোববার বিকাল সোয়া ৫টায়ই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেছেন, বিকাল সোয়া ৫টায় ইসি নির্বাচনের নতুন তারিখসহ পরিবর্তিত তফসিল ঘোষণা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন (ইসি) রোববার বিকাল সোয়া ৫টায়ই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেছেন, বিকাল সোয়া ৫টায় ইসি নির্বাচনের নতুন তারিখসহ পরিবর্তিত তফসিল ঘোষণা করবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা নিজেই তা ঘোষণা করবেন বলে তার একান্ত সচিব মোস্তফা ফারুক জানিয়েছেন। নবম সংসদ এবং তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণার আগে দুপুরে বিএনপির এবং বিকালে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইসি। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের আগে রোববার সিইসিসহ অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব হুমায়ুন কবীর নিজেরা বৈঠক করেন। ওই বৈঠক শেষ হওয়ার পর নির্বাচনের নতুন তারিখের বিষয়ে জানতে চাওয়া হলে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "অপেক্ষা করুন, জানতে পারবেন (ওয়েট অ্যান্ড সি)।" গত শুক্র ও শনিবার চারদলীয় জোট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে বৈঠক করেছিল ইসি। ১৮ ডিসেম্বর সংসদ এবং ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের তারিখ রেখে গত ২ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি। ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে পরে তফসিলে দুই দফা পরিবর্তন আনা হয়। ওই তফসিল অনুযায়ী আওয়ামী লীগ ও তাদের মিত্ররা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছিল। পরে গত ২০ নভেম্বর খালেদা জিয়া জানান, ২৮ ডিসেম্বর নির্বাচন হলে চারদলীয় জোট তাতে অংশ নিতে রাজি। ২০০৭ সালের শুরুতেই জরুরি অবস্থা জারির পর গঠিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও নির্বাচন সংশি