পটুয়াখালী, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, "সরকার আন্তরিকভাবেই সব দলকে নির্বাচনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি সরকার সফল হবে। এতে সময়ের কিছু পরিবর্তন হলে সেটা অস্বাভাবিক হবে না।"
শনিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার পর জাপা মহাসচিব সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনী মহাজোট গঠনের বিষয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, আলাপ আলোচনার ভিত্তিতে মহাজোটের সব কিছু নির্ধারণ করা হবে।"
মহাজোট এবং সরকার গঠন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাপার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও তিনি দাবি করেন।
জাপা চেয়ারম্যান এরশাদকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান জানিয়ে রুহুল আমিন বলেন, "তিনি (এরশাদ) একজন সফল রাষ্ট্রপতি ছিলেন। তাকে নিরঙ্কুশ ভোটে আবার রাষ্ট্রপতি দেখতে চাই আমরা।"
এ সময় রুহুল আমিন হাওলাদারের সঙ্গে ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি নাসরিন জাহান রত
bdnews24