২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাত মেলালেন, কথা বললেন দুই নেত্রী

দীর্ঘদিন পর একমঞ্চে একসঙ্গে হয়ে পরস্পরের সঙ্গে কথা বললেন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাদের দেখা হয়। অনুষ্ঠান শেষে দুই নেত্রী সাংবাদিকদের জানান, তাদের মধ্যে কারাবাসের অভিজ্ঞতা নিয়েও কথা হয়েছে। জানাচ্ছেন ফিরোজ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন পর একমঞ্চে একসঙ্গে হয়ে পরস্পরের সঙ্গে কথা বললেন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাদের দেখা হয়। সন্ধ্যা ৭টার পর খালেদা জিয়া এবং এর কিছুক্ষণ পর শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠানস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফিরোজ আহমেদ জানান, দুই নেত্রী হাত মেলান এবং প্রায় চার মিনিট দাঁড়িয়ে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। । অনুষ্ঠান শেষে দুই নেত্রী সাংবাদিকদের জানান, তাদের মধ্যে কারাবাসের অভিজ্ঞতা নিয়েও তার কথা হয়েছে। এর আগে সর্বশেষ ২০০৬ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দুই নেত্রী একসঙ্গে যোগ দেন। গত ১৬ বছরে তাদের মধ্যে বাক্যালাপ হয়েছে কদাচিত। অনুষ্ঠান শুরু হলে মঞ্চের মাঝামাঝি বসেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তার স্ত্রী নীনা আহমদ। প্রধান উপদেষ্টার ডান দিকের আসনে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর নিনা আহমেদের বামে বসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহাবুব জামিল অনুষ্ঠান মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে এবং বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। রাষ্ট্রপতি মঞ্চে এসে পৌঁছলে জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ সময় সেনা বাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল সারওয়ার জাহান নিজাম ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে মঞ্চে ওঠেন। রাষ্ট্রপতি তার ভাষণে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশ পুনর্গঠন, প্রাকৃতিক দুর্যোগে পুনর্বাসন ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে গৌরবোজ্জ্বল ভূমিকা অক্ষুণ