মানিকগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করা হলে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ২৮ ডিসেম্বর নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তবে তিনি হুঁশিয়ার করে বলেন, "নীল নকশা অনুযায়ী পাতানো নির্বাচন করে তাবেদার সরকার গঠন করা হলে দেশবাসী বসে থাকবে না।"
শুক্রবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় দেলোয়ার এ কথা বলেন।
তিনি বলেন, "জরুরি বিধিমালা দিয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। জনগণকে ভয়ের মধ্যে রাখা হয়েছে। এ অবস্থায় জনগণ কিভাবে স্বাধীন বিবেক অনুযায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে? আমরা তাই নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি জানিয়েছি।"
দেলোয়ার বলেন, "বিএনপি নির্বাচনমুখী। নির্বাচনকে আমরা ভয় পাই না। ভয় পাই পাতানো নির্বাচন এবং নীল নকশাকে। আমরা দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল। তাই আমাদের বাদ দিয়ে পাতানো নির্বাচনের চেষ্টা করা ঠিক হবে না।"
বিএনপি মহাসচিব বলেন, "দেশি
bdnews24