ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে ৩১টি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ-ন্যাপ)।
শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার দলের চেয়ারম্যান সফিকুল গণি স্বপনের সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড এই মনোনয়ন চূড়ান্ত করে।
বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের একটি তালিকাও দেওয়া হয়।
মনোনীত প্রার্থীদের মধ্যে আছে- নীলফামারী-১ ও ২ এবং রংপুর-৩ আসনে সফিকুল গণি স্বপন, নীলফামাী-৩ আসনে মো. আবদুল হালিম, নীলফামারী-৪ আসনে বেগম মনসুরা জাহাঙ্গীর মহিউদ্দিন, কুড়িগ্রাম-১ আসনে খলিলুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে মো. সহিদুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে গোলাম সারওয়ার খান, ঢাকা-৮ আসনে এ কে এম গোলাম মোস্তফা, ঢাকা-১৬ আসনে শামসুর রহমান, ঢাকা-১৮ আসনে মো. আমানুল্লাহ শিকদার, নরসিংদী-৩ আসনে মো. হোসেন মোল্লা, নরসিংদী-৫ আসনে ওমর ফারুক, কুমিল্লা-৭ আসনে সৈয়দ শাহজাহান সাজু, চট্টগ্রাম-১ আসনে শফিউল আলম জসিম, চট্টগ্রাম-৩ আসনে শহীদুল ইসলাম চৌধুরী, কুষ্টিয়া-৩ আসনে পীরজাদা মো. ইদ্রিস, বরিশাল-১ আসনে মজিবর রহমান, বরিশাল-২ ও ৫ আসনে ইকবাল হোসেন ফোরকান, বরিশাল-৬ আসনে আবদুর রব মুন্সী, পিরোজপুর-১ আসনে সামসুজ জালাল চৌধুরী, ঝালকাঠি-১ আসনে অধ্যাপক আবুল কাশেম তালুকদার ও ঝালকাঠি-২ আসনে এম আজিজুর রহমান মানিক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জেকে/১৮৪৫ ঘ.
bdnews24