২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠক শেষে খালেদা নিজ কার্যালয়ে

নির্বাচনে যাওয়ার বিষয়ে চার দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত ৪৮ ঘন্টা সময়সীমা শেষ হওয়ার আগ মুহুর্তে দলের সিনিয়র নেতা ও জোটের শরিক দল জামায়াতে ইসমলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে যাওয়ার বিষয়ে চার দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত ৪৮ ঘন্টা সময়সীমা শেষ হওয়ার আগ মুহুর্তে দলের সিনিয়র নেতা ও জোটের শরিক দল জামায়াতে ইসমলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাসায় সন্ধ্যা পৌনে ৬ টায় শুরু হওয়া এ সভা শেষ হয়েছে সাতটার দিকে। এরপর খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে আসেন। এখানে তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলবেন বলে দলটির নেতারা জানিয়েছেন। খালেদার সেনানিবাসের বাড়ির বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসমলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেলের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। বৈঠক শুরর আগে খালেদা জিয়ার বাসার একজন কর্মকর্তা বিডি নিউজটোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়ার বাসায় জামায়াত ও বিএনপির কয়েকজন নেতা এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জিএনএ/১৯১৪ ঘ.