২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ সুধা সদনে

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধা সদনে বৈঠকে বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 09:08 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধা সদনে বৈঠকে বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মঙ্গলবার দুপুর আড়াইটায় জাতীয় পার্টির নেতারা আওয়ামী লীগ সভানেত্রীর বাড়িতে যান। এরশাদের সঙ্গে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দীন বাবলু প্রমুখ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং দলের মুখপাত্র ও যুগ্ম সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সুধা সদনে রয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনের আগে মহাজোট গঠনের বিষয়ে হাসিনার সঙ্গে আলোচনা করতেই এরশাদ সুধা সদনে এসেছেন বলে জাতীয় পর্টি নেতারা জানিয়েছেন। ২০০৭ সালে ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে জাতীয় পার্টিও ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/১৫১১ ঘ.