২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈমুর আলমের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন

অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযােগ মামলা হবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর ছেলে কাজী রায়হানের বিরুদ্ধেও। সোমবার দুর্নীতি দমন কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের মহাপরিচালক (বিশেষ তদন্ত ও অনুসন্ধান) মো. শাহজাহান এ তথ্য জানান। তৈমুর আলমের বিরুদ্ধে ২ কোটি ৭ লাখ ৪ হাজার ৪২৬ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কাজী রায়হানের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনসহ ৮৮ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ আনবে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এমআই/১৯১৩ ঘ.