২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে দেখা করলেন সাইফুর ও মুজাহিদ

বড় পুকুরিয়া মামলায় জামিনে কারামুক্তির পর রোববার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া মামলায় জামিনে কারামুক্তির পর রোববার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ । সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান সাইফুর রহমান। এর ঠিক পরপরই যান আলী আহসান মুজাহিদ। একই রাতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, আসম হান্নান শাহসহ বেশ কয়েকজন সাবেক সাংসদ দলীয় চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেন। এদিকে, নীলফামারী-২ আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ আহসান আহমেদ খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দিয়েছেন। পরে আহসান আহমেদ সাংবাদিকদের বলেন, "আমি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিয়েছি। নীলফামারী জেলা বিএনপির আমি প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলাম। জাতীয় পার্টির কোন আদর্শ নেই; তাই আবারও বিএনপিতে যোগ দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১৩৫ঘ.