ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তা বাড়ানো হয়।
গ্যাটকো দুর্নীতি মামলার আসামি কোকোকে গত ১৭ জুলাই দুই মাসের জন্য মুক্তি দেয় সরকার। পরে তা দুই দফায় এক মাস করে মোট দুই মাস বাড়ানো হয়।
মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশ অনুযায়ী, কোকোর মুক্তির মেয়াদ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বেড়েছে।
চিকিৎসার জন্য কোকো এখন থাইল্যান্ডে রয়েছেন। স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়েও আছেন তার সঙ্গে।
কোকোর বড় ভাই বেশ কয়েকটি মামলার আসামি তারেক রহমান জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্য আছেন।
গত বছরের ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে কোকোকেও গ্রেপ্তার করা হয়। তারেক রহমান গ্রেপ্তার হন ওই বছরের মার্চ মাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এডি/এমআই/১৩০৫ ঘ.
bdnews24