২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্ত ইকবাল হাসান টুকু

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। উপ কারা মহাপরিদর্শক মেজর সাসমুল হায়দার ছিদ্দিকী জানান, সন্ধ্যা ৬টার দিকে ইকবাল হাসান কারাগার থেকে মুক্তি পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। উপ কারা মহাপরিদর্শক মেজর সাসমুল হায়দার ছিদ্দিকী জানান, সন্ধ্যা ৬টার দিকে ইকবাল হাসান কারাগার থেকে মুক্তি পান। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে টুকু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। সে মামলায় সপরিবারে কারাবন্দি হন তিনি। একে একে সব সদস্য মুক্তি পাওয়ার পর মুক্ত হলেন টুকু। গত বছরের ৩ ফেব্র"য়ারি রাতে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এসএনডি/২১২৯ ঘ.