ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী ও আলি আহসান মোহাম্মদ মুজাহিদকে সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর চম্পাকলি সেলে রাখা হয়েছে।
কারাগারের উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক তিন মন্ত্রীকে চম্পাকলি সেলের দু'টি কক্ষে তাদের রাখা হয়েছে। সাবেক মন্ত্রী হিসেবে তারা ডিভিশন পাচ্ছেন।
এক প্রশ্নে উপ মহা পরিদর্শক বলেন, "সাইফুর রহমান অসুস্থ। কারাগারের চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি আছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২২৪৯ ঘ.
bdnews24