২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের প্রার্থী বাছাই চলছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দলের প্রার্থী মনোনয়ন দেওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের ভোটে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। সোমবার নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের বাছাই করা প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দলের প্রার্থী মনোনয়ন দেওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের ভোটে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। সোমবার নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের বাছাই করা প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ- নেত্রকোনা: কয়েকটি স্থানে হই হট্টগোলেসহ নেত্রকোনার পাঁচটি আসনের বর্ধিত সভায় প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের চারজন হলেন- জালাল উদ্দিন তালুকদার, মোস্তাক আহমেদ রুহী, আফতাব উদ্দিন খান ও ছবি বিশ্বাস। এখানে নির্বাচনের সময় কিছুক্ষণ হইচই হয়। পরে যথারীতি ভোট হয়। নেত্রকোনা-২ (সদর, বারহাট্টা) এর পাঁচজন হলেন- আশরাফ আলী খান খসরু, মতিউর রহমান খান, শামসুজ্জোহা, অবসরপ্রাপ্ত লে. কর্নেল নূর খান, নজরুল ইসলাম খান। নেত্রকোনা-৩ (আটপাড়া, কেন্দুয়া) এর তালিকাভুক্ত ছয়চজন হলেন- অসীম কুমার উকিল, ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, আব্দুল মতিন, জুবেদ আলী, আজিজুর রহমান ও সালমা আক্তার। নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে তালিকাভুক্ত ছয় প্রার্থী হলেন- শফি আহমেদ, কাজী আসগর আলী, গুলজার আহমেদ, আবু বকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত লে. কর্নেল সৈয়দ আতাউল হক, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মঞ্জুর। নেত্রকোনা-৫ (পূর্বধলা, নেত্রকোনার মৌগাতী ইউনিয়ন) এর তালিকাভুক্ত প্রার্থীরা হলেন- আব্দুল হান্নান, আবু সিদ্দিক আহম্মেদ, আহম্মদ হোসেন, ওয়ারেসাত হোসেন বেলাল ও মেজবাহুজ্জামান। এ আসনে তালিকা তৈরির সময় হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। পরে তালিকা প্রস্তুত হয়। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে ১১ জনের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে। এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের তালিকাভুক্ত একমাত্র প্রার্থী হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের পাঁচজন হলেন- মুহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ আলি সরকার, গোলাম মোস্তফা বিশ্বাস, হুমায়ুন রেজা, আফসার আলী। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের পঁচ প্রার্থী হলেন- আব্দুল ওদুদ বিশ্বাস, শরিফুল ইসলাম স্বাধীন, শামসুল হক, আমিনুর রহমান ও অব্দুল লতিফ। সুনামগঞ্জ: জেলার পাঁচটি আসনে সুরঞ্জিত সেনগুপ্ত এবং আব্দুস সামাদ আজাদ গ্র"পের পক্ষ থেকে পৃথক তালিকা পাঠানোর কারণে কোনো কোনো আসনে পাঁচের অধিক প্রার্থীর নামও ছিল। সুনামগঞ্জ -১ (ধরমপাশা, জামালগঞ্জ, তাহিরপুর) আসনে তালিকাভুক্ত নয়জন হলেন- কেন্দ্রীয় সভাপতিমণ্ডলী সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, সৈয়দ রফিকুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধূরী বাবুল, আলী আমজাদ, আলী ইউনুস, আব্দুল আউয়াল, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সেলিম, মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসন থেকে পাঠানো হয়েছে সুরঞ্জিত সেন গুপ্ত এবং জেলা ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান-এর নাম। সুনামগঞ্জ - ৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনে বাছাই করা ছয় প্রার্থী হলেন- প্রয়াত আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন, এম এ মান্নান, জেলা সহ সভাপতি ছিদ্দিক আহমদ, এনামুল কবির ইমন, সৈয়দ আতাউর রহমান ও আব্দুল হাই। সুনামগঞ্জ - ৪ (সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর) আসনের জন্য বাছাই করা আটজন হলেন- জেলা ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান, আফতাব উদ্দিন, মুহিবুর রহমান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, মতিউর রহমান পীর, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক খায়রুল কবির রুমেন, জুনেদ আহমদ ও মোবারক হোসেন। সুনামগঞ্জ- ৫ (ছাতক, দোয়ারাবাজার) আসনে ছয়জন হলেন- মুহিবুর রহমান মানিক, ডা. হারিছ আলী, আবুল কালাম চেীধুরী, ফরিদ আহমদ তারেক, আয়ুব করম আলী, নাজমা আক্তার বেবি। গোপালগঞ্জ: জেলার দুইটি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের বাছাই করা একমাত্র প্রার্থী হলেন দলের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান। গোপালগঞ্জ-২ (সদর) আসনের প্রার্থী হলেন- কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এখানে ফজলুল করিম সেলিম ৫৮৬ ভোটের মধ্যে পান ৫৮৫ ভোট। কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ পান এক ভোট। অপর চার প্রার্থী কোনো ভোট পাননি। টাঙ্গাইল: এ জেলার আটটি আসনের অধিকাংশ ক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে। কোনো কোনো আসনে তৃণমূল নেতাদের ভোট গ্রহণ করা হলেও পরবর্তীতে সমঝোতার মাধ্যমে তালিকা পাঠানো হয়। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের প্রার্থী হলেন আবদুর রাজ্জাক ভোলা। টাঙ্গাইল-২ (গোপালপুর, ভুয়াপুর) আসনে খন্দকার আসাদুজ্জামান, খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, হাসমত আলী, রফিকুল ইসলাম মঞ্জু ও আবদুল হালিম। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) এ শামসুর রহমান খান শাজাহান, কামরুল হাসান খান, এস আকবর খান, মো. শহীদ্ল্লুাহ ও আতাউর রহমান খান। টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনে আবদুল লতিফ সিদ্দিকী। টাঙ্গাইল-৫ (সদর) আসনে আতাউর রহমান খান, ছানোয়ার হোসেন, বাহারুল ইসলাম তালুকদার মিন্টু, আনিসুল মান্নান শাহেদ, পীরজাদা আখতার হোসেন বোখারী। টাঙ্গাইল -৬ (নাগরপুর ও দেলদুয়ার) এ খন্দকার আবদুল বাতেন, আহসানুল ইসলাম টিটু, শামছুল হক, তারেক শামস হিমু, শেখ আবদুর রহিম ইরিয়াস। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ফজলুর রহমান ফারুক, একাব্বর হোসেন, মীর এনায়েত হোসেন মন্টু, মীর শরফি মাহমুদ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে শওকত হোসেন শাহজাহান, আবদুস সালাম, জোয়াহেরুল ইসলাম জোয়াহের ও শহজাদা চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.