ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য কেন্দ্রে তালিকা পাঠানো শুরু করেছে তৃণমূল আওয়ামী লীগ। কিছু স্থানে এ জন্য দলের নেতাকর্মীদের ভোট নেয়া হয়েছে, আবার কোথাও সম্ভাব্য প্রার্থীদের সমাঝোতার ভিত্তিতে তালিকা চূড়ান্ত করা হয়েছে। দু একটি স্থানে অনিয়মেরও অভিযোগ উঠেছে।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর-
বাগেরহাট:
প্রার্থীদের তলিকা তৈরির জন্য ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ ওঠায় বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের প্রার্থী প্যানেল গঠন সম্ভব হয়নি। তবে এ জেলার বাকি তিন আসনের প্যানেল চূড়ান্ত করা হয়েছে।
বাগেরহাট-২ আসনের তালিকা তৈরির জন্য ভোট গ্রহণ শুরুর আগে এক সভায় শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের নাম প্রথমে রেখে প্যানেলের বাকি চারটি নামের জন্য ভোট নেয়ার সিদ্ধান্ত হয়। শনিবার দুপুরে শহরের পৌর মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়।
রাতে ভোট গণনা শুরুর আগেই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমান গণনা স্থগিত রাখতে বলেন।
এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় প্যানেল চূড়ান্ত করার কাজ স্থগিত রেখে রোববার সন্ধ্যায় জরুরি সভা ডেকেছে জেলা কমিটি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের রেলরোডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত দলীয় একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বিপুল ভোটে এগিয়ে ছিলেন। সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমানের নাম তৃতীয় স্থানে নেমে আসার আশঙ্কা সৃষ্টি হয়েছিল। এ কারণে খান হাবিবুর রহমান চাপ দিয়ে ভোট গণনা বন্ধ করে দেন।
এ ব্যাপারে খান হাবিবুর রহমান বলেন, "ভোট গ্রহণে অনিয়ম হয়েছে। তাই এ ফলাফল প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। তৃণমূল নেতাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে জেলা কমিটি একটি প্যানেল তৈরি করে দিলেই হবে।"
শেখ হেলাল উদ্দিন ছাড়া যে ছয়জন এ আসনে আওয়ামী লীগের প্রাথী হতে চান তারা হলেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রহিম খান, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, জেলা যুগ্ম সম্পাদক মীর শওকাত আলী বাদশা, জেলা সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমান, শেখ আলী আহম্মেদ খোকন ও এসএম মাহাবুবুর রহমান।
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট) আসনের প্রার্থী হিসেবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নাম প্রস্তাব প্রস্তাব করে কেন্দ্রে পাঠিয়েছে তৃণমূল কমিটি।
বাগেরহাট-৩ (রামপাল, মংলা) আসনের জন্য খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, তার স্ত্রী সৈয়দা হাবিবুন্নাহার, মংলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ইজারাদার এবং খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি শেখ আবু হানিফকে প্যানেলে রাখা হয়েছে।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ, শরণখোলা) আসনের জন্য তৃণমূল নেতারা কেন্দ্রে পাঠিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন ও সহ-সভাপতি আব্দুর রহিম খানের নাম।
নাটোর:
নাটোর-১ ও ২ আসনে সম্ভাব্য প্রার্থীদের সমঝোতার ভিত্তিতে তৃণমূল নেতারা তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠিয়েছেন।
নাটোর-৪ আসনে সমঝোতার চেষ্টা চলছে। নটোর-৩ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার।
নাটোর-২ (সদর) আসনের তালিকা প্রস্তুত করার সভায় সদর উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, "সমঝোতার ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে। তাই ভোটের প্রয়োজন নেই।"
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকাও কেন্দ্রে পাঠানো হয়েছে।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের জন্য রোববার সন্ধ্যায় বড়াইগ্রাম ডিগ্রী কলেজে বর্ধিত সভা হয়। ভোট গ্রহণ হলেও সমঝোতার ভিত্তিতে তালিকা তৈরির চেষ্টা চলছে।
নাটোর-৩ (সিংড়া) আসনের বর্ধিত সভা সোমবার সকালে সিংড়া দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
গাইবান্ধা:
গাইবান্ধার পাঁচটি আসনের জন্য বাছাই করা প্রার্থীদের প্যানেল তৈরি করে কেন্দ্রে পাঠানো হয়েছে।
শনিবার রাতে সাত উপজেলা আওয়ামী লীগের পৃথক পৃথক বর্ধিত সভায় গোপন ব্যালটের মাধ্যমে তালিকা করা হয়।
প্যানেলভুক্তরা হলেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন, আ ফ ম মতিউর রহমান, বিধু ভূষণ সরকার ও জেলা সহ-সভাপতি সৈয়দা মাছুদা খাজা।
গাইবান্ধা-২ (সদর) আসনে জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামছুল আলম হিরু, সহ-সভাপতি সদরুল কবির আঙ্গুর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতা মাহবুব আরা গিনি, গাইবান্ধা পৌর মেয়র আনোয়ার-উল-হাসান সবুর।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনে পলাশবাড়ি উপজেলা সভাপতি তোফাজ্জল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আবু বকর প্রধান, এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মাহমুদুল হক, কেন্দ্রীয় কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সাদুল্যাপুর উপজেলা সভাপতি ডা. ইউনুস আলী সরকার, সহ-সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, উপজেলা সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে উপজেলা সভাপতি তোজাম্মেল হোসেন প্রধান, গোবিন্দগঞ্জ পৌরসভা মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট বদরুল উলা লাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, আমিনুল ইসলাম মুক্তা।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বি, ফুলছড়ি উপজেলা সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুন্নবী, কৃষক লীগের ফারুক আলম।
জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম হিরু বলেন, "সব উপজেলায় বর্ধিত সভায় প্রার্থীদের প্যানেল তৈরি করে কেন্দ্রে পাঠানো হয়েছে।"
বরিশাল:
বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল
bdnews24