ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় কর্মরত আটটি মুসলিম দেশের কূটনীতিকরা রোববার সুধাসদনে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
এরা হলেন- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত খালফান বাট্টাল আলী আল, লিবিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ এ এম দারহুবি, মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হুরোরো, কুয়েতের রাষ্ট্রদূত আবদুল্লাতিফ আলী আল-মাওয়াসা, মিসরের রাষ্ট্রদূত ফাইয়াজ নুসতাফা নোসিয়ার, কাতারের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মেদ এ আল-আবদুল্লা, ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহের মোহাম্মাদ এবং ওমানের প্রতিনিধি।
সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠক করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং শেখ হাসিনার বিশেষ সহকারী হাসান মাহমুদ ওই বৈঠকে ছিলেন।
সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, "মুসলিম দেশের রাষ্ট্রদূতরা নেত্রীর (হাসিনা) শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। এছাড়া আসন্ন নির্বাচনসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।"
বৈঠক শেষে কূটনীতিকদের পক্ষে ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহের মোহাম্মাদ সাংবাদিকদের বলেন, "নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে, বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন হবে। আমরা মনে করি, জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে।"
আওয়ামী লীগ নেতা আশরাফ বলেন, "তারা (কূটনীতিক) ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন। আমরা বলেছি, আমরাও নির্বাচনের জন্য প্রস্তুত।"
শনিবার সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বিন নাসের আল বুশাইরি শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে গিয়ে সাক্ষাৎ করেন।
দলে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, "আমরা ১৩ তারিখেই মনোনয়নপত্র জমা দিতে প্রস্তুত। সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই। আমাদের প্রত্যাশা, নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়
bdnews24