২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার ঘটনাবহুল ৭ নভেম্বর

শুক্রবার ৭ নভেম্বর। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এক ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের এদিন এক পাল্টা বিদ্রোহে সেনানিবাসের বন্দিদশা থেকে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 05:07 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শুক্রবার ৭ নভেম্বর। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এক ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের এদিন এক পাল্টা বিদ্রোহে সেনানিবাসের বন্দিদশা থেকে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। রাজনৈতিক দলগুলো ৭ নভেম্বরকে ভিন্ন ভিন্ন নামে ও চেতনায় পালন করে থাকে। বিএনপি 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস', আওয়ামী লীগ 'মুক্তিযোদ্ধা হত্যা দিবস' এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) 'সিপাহী-জনতার অভ্যূত্থান' দিবস হিসেবে দিনটি পালন করে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া শুক্রবার সকাল ৭টায় শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দিবস উপলক্ষে তাদের কর্মসূচির সূচনা করবেন। এরপর তিনি সড়ক পথে চট্টগ্রাম যাবেন। সেখানে বিকালে লালদিঘীর ময়দানে বক্তব্য দেবেন। দলের অন্য কর্মসূচির মধ্যে আছে, সকালে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠান। বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎখাত করার কথিত লক্ষ্যে ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থান হয়। এসময় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে আটক করা হয়। জাসদের সঙ্গে যুক্ত কর্নেল তাহের ৭ নভেম্বর এক পাল্টা অভ্যুত্থানে জিয়াকে মুক্ত করেন। ৭ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা খালেদা মোশাররফ ও মেজর হায়দারসহ অনেককে হত্যা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩০২ঘ.