২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে বরণ করতে বিমানবন্দরে উপচেপড়া ভিড়

শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার ভোর থেকে জড়ো হয়েছে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক। বিমানবন্দর থেকে জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 02:38 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার ভোর থেকে জড়ো হয়েছে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক। বিমানবন্দর থেকে জানাচ্ছেন সুমন মাহবুব। সকাল ৮ টায় তার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও বিমান কিছুক্ষণ বিলম্বিত হচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রীর নিরাপত্তায় ইতিমধ্যেই নিয়োজিত এসএসএফসহ বিমানবন্দরে দু'স্তরের নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে। হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে ধানমণ্ডির সুধা সদন পর্যন্ত রাস্তায় ব্যাপক জনসমাগম করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। দলীয় নেতারা জানিয়েছেন, হাসিনাকে স্বাগত জানানোর মধ্য দিয়ে আওয়ামী লীগ ১৮ ডিসেম্বরের নির্বাচনের প্রচার কাজ শুরু করবে। দেশে ফেরার পর হাসিনাকে সম্বর্ধনা জানানোর বিষয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের বর্ধিত সভা হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আটটি স্পট চূড়ান্ত করে সেসব স্থানে সকাল থেকেই সংগঠনের নেতা-কর্মীদের জড়ো করার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/০৮৩০ ঘ.