২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর ও গোপালগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফরম নিয়েছেন হাসিনা

নবম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ৩ (টুঙ্গীপাড়া) ও রংপুর- ৬ (পীরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৃহস্পতিবার দলের বাছাই ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ৩ (টুঙ্গীপাড়া) ও রংপুর- ৬ (পীরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৃহস্পতিবার দলের বাছাই ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম 'মনোনয়ন বাছাই ফরম'টি তোলা হয় শেখ হাসিনার জন্য। গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য হাসিনার পক্ষে ফরম নেন স্বামী ওয়াজেদ মিয়ার ভাস্তে তাজিমুল ইসলাম শামীম। এরপর বিকেলে রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু হাসিনার পক্ষে আরো একটি ফরম সংগ্রহ করেন। রাজু সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনাকে রংপুর-৬ আসন থেকে প্রার্থী করার বিষয়ে পীরগঞ্জ উপজেলা কমিটির বর্ধিত সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।" রংপুরের পীরগঞ্জ উপজেলায় শেখ হাসিনার শ্বশুর বাড়ি। আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/ডিডি/এসএনডি/জেকে/২১৫৫ ঘ.