২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের মনোনয়ন ফরম ৫ নভেম্বর থেকে বিতরণ

আসন্ন সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগামী ৫ নভেম্বর থেকে বিতরণ শুরু হবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মোট সাড়ে ৭ হাজার টাকা জমা দিয়ে ওই ফরম তুলতে হবে। মনোনয়ন ফরম তোলা ও জমা দেওয়া যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগামী ৫ নভেম্বর থেকে বিতরণ শুরু হবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মোট সাড়ে ৭ হাজার টাকা জমা দিয়ে ওই ফরম তুলতে হবে। মনোনয়ন ফরম তোলা ও জমা দেওয়া যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। সোমবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, "আগামী ৫ নভেম্বর সকাল ১০টা থেকে ৭ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা ফরম তুলতে পারবেন।" ফরম সংগ্রহ করতে হবে দলের বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, "আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরম বাবদ ২ হাজার ৫০০ টাকা, জমাদানের ফি বাবদ ৭ হাজার ৫০০ টাকা মিলিয়ে মোট নগদ ৭ হাজার ৫০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ফরম তোলা যাবে।" আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হবে। রোববার এর তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর মনোয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী ৬ নভেম্বর তার দেশে ফেরার কথা। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট বর্তমানে সক্রিয় রয়েছে। এর বাইরেও আরও দল নিয়ে 'মহাজোট' গঠন করে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। ২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনের আগেও ১৪ দলীয় জোটের বাইরে জাতীয় পার্টি, এলডিপিকে নিয়ে মহাজোট গঠন করেছিল আওয়ামী লীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৮৪৯ ঘ.