২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপিসহ ছয়টি দলের কার্যালয় নেই বরিশালে

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা দলগুলোর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) ছয়টি দলেরই বরিশালে কোনো কার্যক্রম ও কার্যালয় নেই। সোমবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকায় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 12:53 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

বরিশাল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা দলগুলোর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) ছয়টি দলেরই বরিশালে কোনো কার্যক্রম ও কার্যালয় নেই। সোমবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকায় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি জানান, নিবন্ধনের জন্য আবেদন করা রাজনৈতিক দলের মধ্যে ১৪টির দলীয় কার্যালয় এবং কার্যক্রম বরিশালে আছে কিনা- তা জানাতে নির্বাচন কমিশন থেকে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তারা অনুসন্ধান করে দেখেছেন ওই ১৪টি দলের মধ্যে ছয়টিরই কোন কার্যক্রম বা কার্যালয় নেই। নির্বাচন কমিশনে পাঠানো এ সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, ন্যাশনাল পিপলস পার্টি, ফরোয়ার্ড পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ বিপ্ল