২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিল স্বাগত জানালেও বাম দলগুলোর আপত্তি জরুরি আইনে

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তবে দলগুলো বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থাও প্রত্যাহার করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 05:54 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তবে দলগুলো বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থাও প্রত্যাহার করতে হবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা (কমিশন) ওয়াদা রক্ষা করেছে। তবে উপজেলা নির্বাচনের তারিখ ও জরুরি আইন প্রত্যাহারের বিষয়ে রাজনৈতিক দলগুলো প্রধান নির্বাচন কমিমনারের কাছে যা আশা করেছিল তা হয়নি। এতে করে নতুন সঙ্কটের সৃষ্টি হতে পারে।" তিনি বলেন, "আগামী ৪৮ ঘণ্টা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, "এর মাধ্যমে নির্বাচন নিয়ে সংশয় ও সন্দেহ দূর হবে। আমরা আশা করবো, সরকার জরুরি আইন প্রত্যাহার করে নির্বাচনে জনগণের সর্বোচ্চ সংশ্লিষ্টতার ব্যাবস্থা করবে।" নির্বাচনের তফসিল ঘোষণা করায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমও সন্তোষ প্রকাশ করেছেন। তবে তিনি বলেছেন, "নির্বাচনকে টাকার খেলা, সা