ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।
উপজেলা নির্বাচন পিছিয়ে না দেওয়ায় অবশ্য দুঃখ প্রকাশ করেছে দলটি।
তবে দুটি নির্বাচন কাছাকাছি হওয়ায় 'কষ্ট হলেও' আওয়ামী লীগ কোনো নির্বাচন বর্জন করবে না।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একথা জানান।
জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তফসিল ঘোষণায় আমরা (আওয়ামী লীগ) খুশী। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে যে সংশয় ছিলো তা কেটে গেছে।"
আওয়ামী লীগের দাবি সত্ত্বে
bdnews24