২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠক মূলতবি করে খালেদার সঙ্গে বসেছেন ৪ দলের নেতারা

তফসিল ঘোষণা প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি চার দল। জোটের মহাসচিবরা রাত ৯টার দিকে খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন। এর আগে তারা প্রায় ২ ঘন্টা জরুরি বৈঠকের পর রোববার রাত পৌনে নয়টায় আকস্মিকভাবে তা মুলতবি করেন। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তফসিল ঘোষণা প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি চার দল। জোটের মহাসচিবরা রাত ৯টার দিকে খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন। এর আগে তারা প্রায় ২ ঘন্টা জরুরি বৈঠকের পর রোববার রাত পৌনে নয়টায় আকস্মিকভাবে তা মুলতবি করেন। খালেদার সঙ্গে বৈঠকে আরও রয়েছেন সালাহউদ্দীন কাদের চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শমসের মবিন চৌধুরী ও বিচারপতি টিএইচ খান। রোববার সন্ধ্যা পৌনে সাতটায় সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে চারদলের মহাসচিবরা এক বৈঠকে বসেন। ওই বৈঠকের পর বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, "চারদলের মহাসচিবদের বৈঠক মুলতবি করা হয়েছে। এখন কোনো ব্রিফিং হবে না। পরে বৈঠক করে নেতারা ব্রিফ করবেন।" তখন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন,"বৈঠকটি মুলতবি করা হয়েছে। আমরা চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সেখানে বৈঠক হবে। এরপর আপনাদের সঙ্গে কথা বলতে পারবো।" খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে চারদলের সন্ধ্যার ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজামান, আব্দুল কাদের মোল্লা, এটি এম আজাহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মওলানা আব্দুর রকিব, খেলাফত মজলিসের নায়েবে আমীর মওলানা এমদাদুল হক আড়াই হাজারী, যুগ্ম মহাসচিব মওলানা শফিকউদ্দিন, মহানগর নেতা শেখ গোলাম আজগর, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল ও তৈয়বুর রহমান। বৈঠক চলাকালে মহাসচিবরা টেলিভিশনে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/২১১৭ঘ. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/২০৫৭ঘ.