ঢাকা নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ঘোষণা করেন, জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ ও ১৭ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ নভেম্বর। আর ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।
উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। এর আগে ১৩ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। বাছাই ১৯ ও ২০ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৭ নভেম্বর।
নিয়ম অনুযায়ী, তফসিল ঘোষণার পরদিনই নির্বাচন কমিশন মনোনয়ন ফরম বিক্রি ও গ্রহণের প্রক্রিয়া শুরু করে থাকে।
জাতির উদ্দেশে দেওয়া সিইসির ভাষণ বেতার ও টেলিভিশনে স
bdnews24