ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২৩ দফার ভিত্তিতে গড়ে ওঠা আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের পরিধি বাড়িয়ে একে একটি নির্বাচনী মোর্চায় রুপ দিতে দলটির সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রে একান্ত বৈঠক করেছেন জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ মেনন।
শুক্রবার ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, " বৈঠকে ২৩ দফার ভিত্তিতে গড়ে উঠা আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের ঐক্যকে আগামীতে এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়।"
ইতিমধ্যেই এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা ও ড. কামালের নেতৃত্বাধীন গণফোরাম ওই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, বৈঠকে নেতৃদ্বয় একমত পোষণ করে বলেন, আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের আগামী নির্বাচনে প্রতিহত করে দেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে উর্ধ্বে তুলে ধরে অসা
bdnews24