২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুব দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে রোববার সন্ধ্যায় নয়া পল্টনে সংগঠনের কার্যালয়ে কেক কাটেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুব দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে রোববার সন্ধ্যায় নয়া পল্টনে সংগঠনের কার্যালয়ে কেক কাটেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে দলের সহসভাপতি তরিকুল ইসলাম, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসভাপতি মহিবুল ইসলাম স্বপন, এলবার্ট ডি কস্টা, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী, সাইফুল ইসলাম, হাজী আহমেদ হোসেনসহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। যুব দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার। সকাল ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি কবরে পুষ্পমাল্য অর্পণ করবে সংগঠনটির নেতা-কর্মীরা। দলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল সকলকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২১১৫ ঘ.