২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপির ৭ দফার মধ্যে ৬ টিতে একমত সরকার'

উপজেলা নির্বাচনের তারিখ পেছানো ছাড়া বিএনপির সাত দফা দাবির ছয়টির ব্যাপারেই নীতিগতভাবে একমত হয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে বিএনপির সঙ্গে সরকারের দ্বিতীয় দফা সংলাপ শেষে এক যৌথসংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 05:05 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনের তারিখ পেছানো ছাড়া বিএনপির সাত দফা দাবির ছয়টির ব্যাপারেই নীতিগতভাবে একমত হয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে বিএনপির সঙ্গে সরকারের দ্বিতীয় দফা সংলাপ শেষে এক যৌথসংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা জানান। হোসেন জিল্লুর বলেন, "বিএনপির সাত দফা প্রস্তাবের মধ্যে ছয়টি বিষয়ে ঐকমত্য হয়েছে। উপজেলা নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে আরও আলোচনা হবে।" খোন্দকার দেলোয়ার বলেন, "ছয়টি বিষয় সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। উপজেলা নির্বাচন নিয়ে তারা আরও আলোচনা করবে। সরকার তার প্রতিশ্র"তি দ্রুত বাস্তবায়ন করবে এটাই আমরা আশা করছি। সরকারের মধ্যে আমরা ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছি।" প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে পৌনে ৯টায় এ আলোচনা শেষ হয়। সংবাদ সম্মেলনে হোসেন জিল্লুর রহমান বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ এবং নির্বাচন পরিচালনায় ক্ষমতার অপব্যাবহার না করা- এই তিনটি বিষয় দ্রুততার সঙ্গে সমন্বয় (এডজাস্ট) করা প্রয়োজন বলে আমরা মনে করছি।" ধাপে ধাপে স্বল্পতম সময়ে জরুরি অবস্থার সংশ্লিষ্ট ধারাগুলো রহিত বা শিথিল করা হবে জানিয়ে তিনি বলেন, "জরুরি অবস্থা সরকারের একগুঁয়েমির কোনও বিষয় নয়। নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।" উপদেষ্টা বলেন, "বিএনপির সাত দফার অন্যতম ছিল পুনর্নির্ধারিত আসন সীমানায় নির্বাচন না করা। এ বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে। ১৮ ডিসেম্বর ঘোষিত নির্বাচনের সময়সূচি যাতে কোনোভাবে বিঘি