২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে কিছু বিষয় মীমাংসা করতে হবে: আমু

ঘোষিত সময় ১৮ ডিসেম্বরই সংসদ নির্বাচন হবে- উপদেষ্টাদের এ বক্তব্যের পরও নির্বাচন নিয়ে অনশ্চিয়তা এখনও কাটেনি বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত সময় ১৮ ডিসেম্বরই সংসদ নির্বাচন হবে- উপদেষ্টাদের এ বক্তব্যের পরও নির্বাচন নিয়ে অনশ্চিয়তা এখনও কাটেনি বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তিনি মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার এবং উপজেলা নির্বাচনের তারিখ পেছানোসহ কিছু বিষয় এখনও অমীমাংসিত। এ তিনটি বিষয় মীমাংসা করেই আওয়ামী লীগ নির্বাচনে যাবে।" তিনি জানান, আগামী ২৩ অক্টোবর সরকারের সঙ্গে অনুষ্ঠেয় সংলাপে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। "তবে ১৮ ডিসেম্বর নির্বাচন হোক, তা আমরাও চাই"- বলেন আমু। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে। উপজেলা নির্বাচন হবে দুই পর্যায়ে ২৪ ও ২৮ ডিসেম্বর। আমির হোসেন আমু মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্পার কুলখানিতে যোগ দেন। ওই সময়ই সংবাদিকদের সঙ্গে কথা হয় তার। ক্যান্সার আক্রান্ত টুম্পা গত শুক্রবার থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী সরকারের অনুমতি নিয়ে থাইল্যান্ড রওনা হওয়ার সময় মেয়ের মৃত্যুর খবর পান। আমু অভিযোগ করেন, মৃত্যুপথযাত্রী মেয়েকে দেখতে যাওয়ার েেত্র সরকার মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে অমানবিক আচরণ করেছে। তিনি বলেন, "জীবিত অবস্থায় মেয়েকে দেখতে না পারাটা মহিউদ্দিন চৌধুরীর জন্য দুর্ভাগ্যজনক। জামিনে মুক্ত হলেও পাসপোর্ট এবং বিদেশ যাওয়ার অনুমতি দিতে দেরি করে সরকার মেয়রের প্রতি অমানবিক আচরণ করেছে।" মহিউদ্দিন চৌধুরীকে মেয়রের দায়িত্ব পালন করতে না দেওয়ার সরকারি আদেশের প্রতিবাদ জানিয়ে আমু অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। আওয়ামী লীগের প থেকেও এর প্রতিবাদ জানানো হবে বলে জানান তিনি। গত রোববার টুম্পার জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমু বলেন, "কেন্দ্রীয় কর্মসূচি থাকায় আওয়ামী লীগ নেতারা সেদিন চট্টগ্রামে আসতে পারেননি।" টুম্পার জানাজায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর 'কিং অব চিটাগাং' কমিউনিটি সেন্টারে টুম্পার কুলখানি হয়। এতে প্রায় ২০ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়। কুলখানিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী এম এ মান্নান, সাবেক সাংসদ বীর বাহাদুর, দীপঙ্কর তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/এসএনডি/১১২৯ ঘ.