২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় বুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আয়কর ফাঁকির মামলায় বিগত চারদলীয় জোট সরকারের বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় বিগত চারদলীয় জোট সরকারের বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার মর্তুজা শরীফুল ইসলাম রোববার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মো. আজিজুল হক মামলা গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। বুলুকে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আগামী ২২ অক্টোবর আদালতে জমা দিতে বলা হয়েছে। মামলার আরজিতে বলা হয়েছে, বুলু জাতীয় রাজস্ব বোর্ডে জমা দেয়া আয়কর বিবরণীতে ২০০২-০৩ করবর্ষ থেকে ২০০৫-০৬ করবর্ষ পর্যন্ত মোট ৭০ লাখ ৯৯ হাজার ৮৫১ টাকার আয় গোপন করেছেন এবং এর ওপর প্রযোজ্য ১৮ লাখ ২৯ হাজার ১৩০ টাকার কর ফাঁকি দিয়েছেন। এনবিআরের পক্ষে মামলাটি পরিচালনা করছেন ব্যরিস্টার তানভীর পারভেজ। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/১৮১৮ ঘ.