২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ মন্ত্রী ব্রাউনের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

ব্রিটিশ মন্ত্রী লর্ড মার্ক ম্যালোক ব্রাউনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করেছে। বুধবার বিকেলে ব্রিটিশ হাইকমিশনে তাদের মধ্যে বৈঠকে আসন্ন নির্বাচনসহ রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ মন্ত্রী লর্ড মার্ক ম্যালোক ব্রাউনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করেছে। বুধবার বিকেলে ব্রিটিশ হাইকমিশনে তাদের মধ্যে বৈঠকে আসন্ন নির্বাচনসহ রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী। বৈঠকের ব্যাপারে নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসন্ন নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে।" বুধবার বাংলাদেশে আসার পর স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ পররাষ্ট্র দফতরের এশিয়া, আফ্রিকা ও জাতিসংঘবিষয়ক মন্ত্রী ব্রাউন সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা শিথিল করে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সমর্থন করে ব্রিটেন। বিএনপি জরুরি অবস্থায় নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করে আসছে। তারা সরকারের কাছে অবিলম্বে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি জানিয়েছে। দুদিনের সফরকালে বৃহস্পতিবার আওয়ামী লীগের সঙ্গেও ব্রাউনের বৈঠক করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২১২০ ঘ.