২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর মুক্তির মেয়াদ আরও এক মাস বেড়েছে

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তা বাড়ানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তা বাড়ানো হয়। গ্যাটকো দুর্নীতি মামলার আসামি কোকোকে গত ১৭ জুলাই দুই মাসের জন্য মুক্তি দেয় সরকার। পরে তা আরও এক মাস বাড়ানো হয়। মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশ অনুযায়ী, কোকোর মুক্তির মেয়াদ ১৬ নভেম্বর পর্যন্ত বেড়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে তার মুক্তির মেয়াদ ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। চিকিৎসার জন্য কোকো এখন থাইল্যান্ডে রয়েছেন। স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়েও আছেন তার সঙ্গে। কোকোর বড় ভাই বেশ কয়েকটি মামলার আসামি তারেক রহমান জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্য আছেন। তাদের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও স