২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাওয়াগুলো সুপারিশমালা আকারে দলগুলোকে দেবে ব্যবসায়ীরা

আগামীতে হরতাল ও অবরোধের মতো কর্মসূচিমুক্ত স্থিতিশীল পরিবেশে ব্যবসা চালাতে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে একটি সুপারিশমালা দেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে হরতাল ও অবরোধের মতো কর্মসূচিমুক্ত স্থিতিশীল পরিবেশে ব্যবসা চালাতে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে একটি সুপারিশমালা দেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক রোববার সংগঠনের পরিচালনা পর্যদের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। সভায় এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আনিসুল হক বলের, "দেশের ছয়টি বিভাগীয় শহরে ব্যবসায়ী প্রতিনিধিদের সম্মেলনের মাধ্যমে এ পরিকল্পনা চূড়ান্ত করা হবে। চলতি মাস থেকেই সম্মেলন শুরু হয়ে আগামী ১৬ নভেম্বরের মধ্যে তা শেষ হবে। এরপর সুপারিশমালা চূড়ান্ত করে নির্বাচনের আগেই তা দলগুলোর কাছে তুলে দেওয়া হবে।" তিনি বলেন, "ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে। এর মাধ্যমে যে সরকারই আসুক, তাদের কাছে ব্যবসায়ীদের অনেক কিছু চাওয়ার আছে। সেই চাওয়াগুলো অবশ্যই দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের এ চাওয়াগুলো নির্বাচনের আগে তাদের কাছে পৌঁছে দিতে চাই।" এফবিসিসিআই সভাপতি বলেন, "নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার ঘোষণা করবে, তাতে অবশ্যই ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ইস্যুগুলো স্থান পাবে। ব্যবসায়ী স