২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটারদের নিরাপত্তার জন্যই জরুরি অবস্থায় নির্বাচন: হোসেন জিল্লুর

শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষাপটে মহিলা, সংখ্যালঘু ও শান্তিপ্রিয় সাধারণ ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করেই জরুরি অবস্থায় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 11:37 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষাপটে মহিলা, সংখ্যালঘু ও শান্তিপ্রিয় সাধারণ ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করেই জরুরি অবস্থায় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে সংলাপ প্রসঙ্গে তিনি বলেছেন, তাদের আগ্রহের ওপরই সবকিছু নির্ভর করছে। মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে সংলাপের দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টার এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের এবং আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন। বৈঠকে এরা ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। হোসেন জিল্লুর বলেন, "মহিলা, সংখ্যালঘু ও শান্তিপ্রিয় সাধারণ ভোটারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই জরুরি অবস্থায় নির্বাচনের কথা বলা হয়েছে। কারণ এখানে এটি একটি বাস্তবতা। নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় জরুরি অবস্থা কোনো বাধা হবে না।" তিনি বলেন, "নির্বাচনোত্তর সংঘর্ষ এবং পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার বাংলাদেশে একটি বাস্তবতা। রাজনৈতিক নেতাদেরও বিষয়টি বুঝতে হবে। বিষয়টি ইতোমধ্যেই আন্তর্জাতিক স