ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য আলাদা অফিস নিয়েছে গুলশানে। এটি দলের নির্বাচনী-অফিস হিসেবেও ব্যবহার হবে।
সোমবার বিকালে গুলশানের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িটি 'চেয়ারপারসনের কার্যালয়' নামে উদ্বোধন করেন খালেদা জিয়া।
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ''দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা বিবেচনা করে এ কার্যালয়টি নেওয়া হয়েছে। নির্বাচনের কার্যক্রমও এ অফিস থেকে পরিচালিত হবে।" তিনি জানান, বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে।
নতুন অফিস উদ্বোধনের সময় খালেদা জিয়া বাড়িতে দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর নেতাকর্মীরা মোনাজাত করেন।
বাড়িটির মালিক কুমিল্লার একটি আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমন।
খোন্দকার দেলোয়ার জানান, স্থায়ী কমিটির বৈঠক ছাড়াও দলকে শক্তিশালী করার বিষয়ে সার্বিক কার্যক্রম পরিচালনা করার হবে চেয়াপারসনের এ কার্যালয় থেকে।
উদ্বোধনের সময় খোন্দকার দেলোয়ার ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শাসুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, পুলিশের সাবেক মহাপরিদর্শক এমএ কাইয়ুম, সাংবাদিক শফিক রেহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরাও উপস্থিত হন। আরও ছিলেন স্পিকার জমিরউদ্দিন সরকার। পরে তিনি খালেদা জিয়ার সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন।
প্রসঙ্গত, ২০০১ সালের নির্বাচনে বনানীর 'হাওয়া ভবন' ছিল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। এরপর তারেক রহমান কেন্দ্রিক বিএনপির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল এ ভবন থেকে।
খালেদা জিয়া স
bdnews24