২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের রায় নিয়ে 'মহাজোট সরকার' হবে: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাজোট থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে 'মহাজোট সরকার' হবে বলে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাজোট থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে 'মহাজোট সরকার' হবে বলে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নির্বাচনে চার দলের সঙ্গে যাবেন কিনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য ও মন্ত্রী অলি আহমেদ বলেন, "বর্তমানে আমরা মহাজোটে আছি। আমরা এর বাইরে অন্য কোনো চিন্তা করছি না।" তিনি বলেন, "ঈদের পর এলডিপি নির্বাচনের প্রাক প্রস্তুতির কাজ শুরু করবে। এবার মহাজোটের সঙ্গে আলাপ করে প্রয়োজনবোধে এলডিপি আরও বেশি আসনে প্রার্থী দিতেও প্রস্তুত রয়েছে। কারণ এবারের মহাজোট হবে নির্বাচন ও সরকার গঠনের একটি শক্তিশালী মোর্চা। আগামী নির্বাচনে জনগণ অভিজ্ঞ, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক সরকার গঠনের পক্ষে রায় দেবে। সেক্ষেত্রে মহাজোট সরকার গঠন করবে বলে আমি আত্মবিশ্বাসী।" মহাজোটে তার দলের আসন বণ্টন পরিস্থিতি তুলে ধরে কর্নেল অলি বলেন, " বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনে মহাজোট থেকে এলডিপিকে ৪০টি আসন দেওয়া হয়। এবার আমরা আরও ৪০টি আসন টার্গেট করে এগুচ্ছি। ওই আসনগুলোতে ২০০১ সালের নির্বাচনে চার দলের প্রার্থী ৫০ থেকে ১২ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল।" আওয়ামী লীগ ও বিএনপির পরই তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এলডিপির আত্মপ্রকাশ ঘটেছে দাবি করে অলি আহমেদ বলেন, "নির্বাচন বানচাল হলে অনেকেই আজীবন কারাগারে বসবাস করতে হতে পারে। নির্বাচন অনুষ্ঠানে দুই বড় রাজনৈতিক দলকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। বিগত দু'বছরের ঘটনা প্রবাহ থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর মন-মানসিকতার পরিবর্তন না এলে গণতন্ত্রের ধারা বিঘি