২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক হাসপাতালে

কারাবন্দি তারেক রহমানকে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা এগারোটার দিকে প্রিজন ভ্যানে করে তারেককে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি তারেক রহমানকে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা এগারোটার দিকে প্রিজন ভ্যানে করে তারেককে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "তারেক রহমান ঘাড় ও কোমর ব্যথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিএসএমএমইউ-এর অর্থোপেডিক বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।" বিএসএমএমইউ এর অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারেক রহমান ঘাড় ও পিঠে ব্যথা অনুভব করছেন। তিনি আরো বেশ কিছু রোগে ভুগছেন। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।" এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তারেককে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গত বছরের ৮ মার্চ যৌথবাহিনী সদস্যরা গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জেকে/জিএনএ/১৬০৫ ঘ.