২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে বিএনপির রিটের শুনানি ১২ ফেব্র"য়ারি

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ আসীমের দায়ের করা দুটি রিটের শুনানি আগামী ১২ ফেব্র"য়ারি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 09:06 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ আসীমের দায়ের করা দুটি রিটের শুনানি আগামী ১২ ফেব্র"য়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানির তারিখ নির্ধারণের আবেদন জানান ব্যারিস্টার তানজিব-উল-আলম ও ব্যারিস্টার আশরাফুল হাদী। আদালত রিট দুইটির নথি দেখে বলেন, রিট দুটি শুনানির জন্য প্রস্তুত। তাই ১২ ফেব্র"য়ারি শুনানির তারিখ ধার্য করা হলো। ওই দিন থেকে আদালতের কার্যতালিকায় একেবারে ওপরের ক্রমিকে রিট দুটি অন্তর্ভুক্ত হবে। নির্বাচন কমিশনের কৌঁসুলী ব্যারিস্টার আশরাফুল হাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ১২ ফেব্র"য়ারি রিট দুটি শুনানির জন্য তারিখ ধার্য করেছেন। শুনানি শেষে আদালত এ বিষয়টি নিষ্পত্তি করবেন। রিটকারীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির ও ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। হাফিজউদ্দিনকে দেওয়া ওই চিঠি কেন অবৈধ এবং খোন্দকার দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানানো হবে না, তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য এবং হাফিজউদ্দিনের প্রতি রুলও জারি করে আদালত। ৫ নভেম্বর দেওয়া ওই চিঠিতে ২২ নভেম্বর সংলাপে অংশ নিতে হাফিজউদ্দিনকে আমন্ত্রণ জানানো হয়। এর আগে ৪ নভেম্বর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের রিট আবেদন করলে আইন, প্রথা ও বিএনপির গঠনতন্ত্র মেনে নির্বাচনী সংলাপে আমন্ত্রণ জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্র্ট। নির্বাচনী আইন সংস্কারে নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগসহ ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে। বিএনপির সঙ্গেই শুধু সংলাপ বাকি আছে। নির্বাচন কমিশন বলেছে, এ নিয়ে আদালতের আদেশ অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৪৪৭ ঘ.