২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় সুজা, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে অভিযোগ গঠন

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক হুইপ ও আওয়ামী লীগ নেতা মোস্তফা রশিদী সুজা, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক হুইপ ও আওয়ামী লীগ নেতা মোস্তফা রশিদী সুজা, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ অভিযোগ গঠন করেন। আগামী ৩০ জানুয়ারি থেকে এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে। আসামি সুজা, তার স্ত্রী খোদেজা রশিদী, মেয়ে সানজিদা রশিদী ও তানিজা রশিদী পলাতক রয়েছেন। গত বছরের ১০ জুলাই কমিশনের উপপরিচালক মনিরুজ্জামান খান বাদি হয়ে রমনা থানায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে বলা হয়, আসামি সুজা কমিশনে দাখিল করা বিবরণীর ৪ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩০৫ টাকার সম্পত্তি জ্ঞাত আয়বহির্ভূত অর্জন এবং এর তথ্য গোপন করেছেন। তার এ কাজে সহযোগিতার অভিযোগে স্ত্রী ও কন্যাদের আসামি করা হয়েছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে স্ত্রী সন্তানসহ স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় সুজার নামও ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৯০০ঘ.