২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে সারাদেশে রেশন চালু করুন: সরকারকে কল্যাণ পার্টি

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সারাদেশে রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন নবগঠিত দল কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। রোববার বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ আসাদ দিবস উপলক্ষে দলের মহানগর শাখা আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ দাবি জানান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইবরাহিম বলেন,''দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না গেলে ১১ জানুয়ারির সব অর্জনই ম্লান হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সারাদেশে রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন নবগঠিত দল কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। রোববার বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ আসাদ দিবস উপলক্ষে দলের মহানগর শাখা আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ দাবি জানান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইবরাহিম বলেন,''দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না গেলে ১১ জানুয়ারির সব অর্জনই ম্লান হয়ে যাবে। এজন্য আর কালক্ষেপন না করে সরকারের উচিৎ রেশন ব্যবস্থা চালু করা।" বাংলাদেশ ব্যাংকে এত বৈদেশিক মুদ্রা রিজার্ভ রেখে কোনো লাভ নেই মন্তব্য করে কল্যাণ পার্টি নেতা বলেন, সরকারকে অবশ্যই জনগণের খাদ্যের ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ বলেন,'' মানুষের কল্যাণ চাইলে আর দেশকে ১১ জানুয়ারির পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। এমন ব্যবস্থা চালু করতে হবে যাতে দেশের মানুষ শান্তিতে থাকেন। তা হলে শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।'' মহানগর কল্যাণ পার্টির আহবায়ক সাদেক আহমেদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রচার সম্পাদক আনোয়ারুল হক, অবসরপ্রাপ্ত মেজর এম এ সাইদ ও অধ্যক্ষ এম এ জামান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ এসকে/১৯১৬ঘ.