ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপের জন্য সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগ। সরকার সংলাপের আলোচ্যসূচি ঘোষণা করলেই দলীয় ফোরামে আলোচনা করে নিজেদের এজেন্ডা চূড়ান্ত করবে দলটি।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় দলের সভাপতিমণ্ডলির বৈঠক শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
সংলাপ নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে মতিয়া চৌধুরীর টেলিফোনে আলোচনার বিষয়ে আশরাফুল ইসলাম জানান, সেটি ছিল ব্যক্তিগত আলোচনা। উপদেষ্টা সরকারের পক্ষ থেকে ফোন করেননি। আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে তবেই তার দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় এক ঘণ্টার বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ, প্রধান উপদেষ্টার বক্তৃতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার সঙ্কট, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। জিল্লুর রহমানের সভাপতিত্বে এ বৈঠকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের বিরুদ্ধে মামলার বিষয়ে আওয়ামী লীগের উদ্বেগের কথা জানিয়ে আশরাফুল বলেন, "আমরা মনে করছি, এর জের ধরে অনেক ঘটনা ঘটে যেতে পারে। তাই সরকারের উচিত, মামলা প্রত্যাহার করে ছাত্র-শিক্ষকদের মুক্তি দিয়ে বিশ^বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।"
সংলাপ নিয়ে মতিয়া চৌধুরীর সঙ্গে সরকারের এক উপদেষ্টার টেলিফোনে আলাপের বিষয়ে আশরাফুল বলেন, "এটা স্বাস্থ্য উপদেষ্টার নিতান্ত ব্যক্তিগত ফোন ছিলো। তিনি সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে ফোন করেন নি। আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলে এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না।"
তিনি বলেন, "আমরাই প্রথম সংলাপের কথা বলেছি। আমরা দ্রুত সংলাপ চাই। এখন আমরা সরকারের পক্ষ থেকে সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ ও এজেন্ডা ঘোষণার অপেক্ষায় আছি।"
সরকার সংলাপের আলোচ্যসূচি ঠিক করে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে আওয়ামী লীগ দলীয় এজেন্ডা চূড়ান্ত করবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সরকার নির্বাচন কমিশনের আদলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে
bdnews24