ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --শুক্রবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলী এক সভায় বসছে। সন্ধ্যা ৬টায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে তার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে সংলাপের প্রস্তাব দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, উপদেষ্টা এ এম এম শওকত আলী গত ১৫ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে ফোন করে সংলাপ বিষয়ে তাদের মনোভাব জানতে চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০৩৩ঘ.
bdnews24