২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে দেওয়া দুদকের নোটিশের শুনানি হবে নিয়মিত বেঞ্চে

খালেদা জিয়ার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশ স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আবেদনের ওপর শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। আগামী ১৩ ফেব্র"য়ারি এ শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 05:22 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশ স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আবেদনের ওপর শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। আগামী ১৩ ফেব্র"য়ারি এ শুনানি হবে। সরকার ও দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. হাসান আমিনের আদালত রোববার এ আদেশ দেন। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আনিসুল হক। খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক। দুর্নীতি দমন কমিশন গত বছরের ১৮ জুলাই খালেদা জিয়ার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয়। ২৫ নভেম্বর হাইকোর্ট ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করেছিল। গত বছর ২ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি এখন সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে আটক আছেন। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২৩১৭ ঘ.