২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে সংলাপ: সোমবার আদালতে যেতে পারে ইসি

নির্বাচনী সংস্কার আইন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের জটিলতা দ্রুত নিষ্পত্তি করতে সোমবার আদালতে আবেদন করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন আবেদন জানাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

বিপ্লব রহমান সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী সংস্কার আইন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের জটিলতা দ্রুত নিষ্পত্তি করতে সোমবার আদালতে আবেদন করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন আবেদন জানাবেন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "বিএনপির সঙ্গে সংলাপ যেনো দ্রুত শেষ করতে পারি, সে জন্য আমাদের আইনজীবী ড. কামাল হোসেন আগামীকালই (সোমবার) আদালতে আবেদন করতে পারেন। আদালত যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী আমরা কাজ করব।" এ বিষয়ে রোববার কমিশনের আইন কর্মকর্তা এ কে এম সলিমুল্লাহ আদালতের সঙ্গে যোগাযোগ করেছেন বলে ছহুল হোসাইন জানান। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত বছরের ২২ নভেম্বর বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা ছিল নির্বাচন কমিশনের। এজন্য বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে ৫ নভেম্বর চিঠি দেয় কমিশন। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে গত ১৮ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন কমিশনের চিঠির কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে। এ চিঠিকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না তার কারণও জানতে চাওয়া হয়। গত বছর ১৫ জুলাই ঘোষিত কমিশনের নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করে চলতি বছরের ফেব্র"য়ারিতে আইনগুলো চূড়ান্ত হওয়ার কথা। একমাত্র বিএনপি ছাড়া কমিশন এরই মধ্যে ১৫টি রাজনৈতক দলের সঙ্গে সংলাপ শেষ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/জিএনএ/১৭৩৪ ঘ.