২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট জেলা আ.লীগ নেতার জামিনে মুক্তি লাভ

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম সিলেট জেলা কারাগার থেকে শুক্রবার বিকেলে জামিনে মুক্তি লাভ করেছেন। কর্তব্যরত একজন কারারক্ষী হাবিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইফতেখার হোসেন শামীম শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ছাড়া পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

সিলেট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম সিলেট জেলা কারাগার থেকে শুক্রবার বিকেলে জামিনে মুক্তি লাভ করেছেন। কর্তব্যরত একজন কারারক্ষী হাবিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইফতেখার হোসেন শামীম শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ছাড়া পান। শামীমের আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে বিএসটিআই এর দায়ের করা মামলার জামিন হওয়ায় আজ (শুক্রবার) তিনি মুক্তি পেয়েছেন। গত বছরের ১২ ফেব্র"য়ারি ইফতেখার হোসেন শামীমকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের একটি বিপণী বিতানের উদ্বোধনী অনুষ্ঠান থেকে যৌথবাহিনী আটক করে। পরে তাকে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উচ্চ আদালত থেকে অন্যান্য মামলায় জামিন পান। তবে বাংলাদেশ মান নিয়ন্ত্রক সংস্থা (বিএসটিআই) তার বিরুদ্ধে মামলা করায় তিনি কারাগারে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.