২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক তারেক রহমানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা। কারাগারে তারেকের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে আইনজীবী শিমুল বিশ্বাস ও আহমেদ আজম খান এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক তারেক রহমানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা। কারাগারে তারেকের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে আইনজীবী শিমুল বিশ্বাস ও আহমেদ আজম খান এ দাবি জানান। বৃহস্পতিবার বিকেলে আইনজীবী আহমেদ আজম খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নওশাদ জমির ও সানাউল্লাহ মিয়া কেন্দ্রীয় কারাগারে তারেক রহমানের সঙ্গে দেখা করে মামলার বিষয়ে আলোচনা করেন। আইনজীবীরা বলেন, "কোমড় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড ব্যথা অনুভব করছেন বলে তিনি (তারেক রহমান) আমাদের জানিয়েছেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।" এ ব্যাপারে আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাব যে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য জরুরি ব্যবস্থা নিন।" কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চার আইনজীবী বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/জিএনএ/২২২৯ ঘ.